কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন, ঘরে বসেই মিলবে ব্লাড স্যাম্পল কালেকশনের সুবিধা 

0

স্টাফ রিপোর্টার ॥ রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুইন্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড নতুন সেবা “কুইন্স কেয়ার সার্ভিস’ চালু করেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবার শুভ উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ. এস. এম. মাহিনুল হক রিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত পরিচালক আবিদ রহমান রিফাত, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস ইনচার্জ ডা. এ. আর. আহসান রেদোয়ান, ডা. মেহেদী, ম্যানেজার বাবুল হোসেন, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন, চিফ একাউন্ট্যান্ট আফোরাজা সুলতানা, ডায়ালাইসিস ইনচার্জ আব্দার হোসেন, নার্সিং সুপারভাইজারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।

ব্যবস্থাপনা পরিচালক এ. এস. এম. মাহিনুল হক রিয়ন জানান, এই সেবার আওতায় রোগীরা বাসায় বসেই টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ প্রশিক্ষিত একটি টিম সরাসরি বাসায় গিয়ে ব্লাড স্যাম্পল কালেকশন করবে, যা পরবর্তীতে কুইন্স হাসপাতালের নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।