শ্যামনগরে গাঁজা, ইয়াবাসহ আটক- ৫

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৯শ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বেচাকেনা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী পশ্চিমপাড়া গ্রামের মোখলেছুর রহমান ও আব্দুল জব্বারের বাড়ি থেকে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ সময় আব্দুর রশিদ গাজীর ছেলে লোকমান হোসেন, আব্দুল জব্বারের স্ত্রী নূর জাহান বিবি ও আব্দুল জব্বারের মেয়ে সোনালি আক্তারকে আটক করা হয়। আটকদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ওসি হুমায়ুন কবির মোল্লা আরও জানান, অপর একটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন, শউপজেলার আটুলিয়া এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে ইয়াছিন আরাফাত ও পাতড়াখোলা গ্রামের আব্দুল মজিদেও ছেলে বিল্লাল হোসেন।