বাগেরহাটে মাছের ঘেরে হামলা ও লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহারাদারদের মারধর করে মাছের ঘেরের মালামাল লুটের অভিযোগ এনে তাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঘের ব্যবসায়ী মহসিন বাদশাহ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ঘের ব্যবসায়ীর ভাই কামরুল ইসলাম।

লিখিত বক্তব্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচার দাবি করে তিনি বলেন, জেলার রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলেকাটাখালি খালে দক্ষিণ পাশে তার ভাই মহসিন বাদশাহর নিজস্ব ও লিজ নেওয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল থেকে মাছ চাষ করে আসছেন।

গত ৯ এপ্রিল রাতে মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারাদার, মুক্ত ঠিয়াল, হাফিজ লাঠিয়াল, জিয়া শেখ,ইদ্রিস হাওলাদার সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘেরের পাহারাদার শহিদুল ইজারাদার, রুহুল আমিন ও আব্দুস সবুর গাজীকে মারধর করে।

এ সময় হামলাকারীরা ঘেরে পালিত ৩৮ টি গাড়ল, একটি নৌকা, সোলার প্যানেলের ১২ ভোল্টের ব্যাটারি,মাছ ধরা ৩টি জাল লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শামিÍর দাবি জানানো হয়।