মোংলায় হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কোস্টগার্ড বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরগোল এলাকায় অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে।

এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে শিকারীদের কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।