জীবননগরে নকল কোমল পানীয় তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নকল পানীয় তৈরির অভিযোগে ‘রত্না সুপার ড্রিংকস’ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার সকালে তদারকির সময় নকল কোমল পানীয় তৈরি করে বিক্রির অপরাধে রত্না সুপার ড্রিংকসের মালিক ইসরাফিল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত কোমল পানীয় তৈরি ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ সময় এবং ১৮ কার্টন (৪৩২০টি) কোমল পানীয় ধ্বংস করা হয়।