ঝিকরগাছায় ছাত্রনেত রাচির মায়ের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আরাফাত রাচির মা ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মরহুম নাজমুল বাকারের স্ত্রী জোবাইদা বেগম (৬৮) যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ইন্তিকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন এশার নামাজবাদ পায়রাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।

তার মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইসহকসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ তার বাড়িতে যান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।