শ্যামনগরে চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা)সংবাদদাতা॥ সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরা ইউনিয়নের মুদি দোকানে চাঁদাবাজি করার অভিযোগে শ্যামনগর থানার একটি মামলায় ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,উপজেলার গাবুরা এলাকার মুদি ব্যবসায়ী আমির আলীর ছেলে আলম হোসেন চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় সোমবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করে শ্যামনগর থানা পুলিশ।

এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন,একাধিক অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।