মাগুরায় আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে ‘জয়বাংলা’ স্লোগান

0

লোকসমাজ ডেস্ক ॥ মাগুরা শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ইউসুফ হোসেন নামে এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রোববার দুপুরে মাগুরা কলেজ রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার মাগুরায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সময় ইউসুফ হঠাৎ মিছিলের সামনে এসে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ উত্তেজিত ছাত্র জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি আরও অশান্ত হলে সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সদর থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।”