নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডে মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ২ নম্বর ওয়ার্ড ( ৪,৫ ও ৬) শাখার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার মোল্লা সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলা উদ্দিন আলা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।