যশোরে দুই জুলাই শহীদ ও আহতদের স্বজনের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

এনসিপির সমাবেশে আখতার

0

স্টাফ রিপোর্টার॥ জুলাই বিপ্লবে যশোরে শহীদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

শনিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপহারসামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও ৫ বছরের শিশুকন্যা রাইয়ান।

পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহীদ আবরান মাসনুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা দিয়ে আসছেন তারেক রহমান। এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রী দিচ্ছেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোন প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি।

এসময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ।

ফাউন্ডেশনের যশোর-নড়াইল সমন্বয়ক ডা. আলাউদ্দীন বলেন, জুলাই বিপ্লবে যশোর ও নড়াইল জেলায় শহীদ ২৮ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে।