শার্শা ১০নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

0

শার্শা সংবাদদাতা ॥ শার্শা ১০নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১৮ রমজান মঙ্গলবার বিকালে বুরুজবাগান ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, মোস্তাফিজ্জোহা সেলিম, সহিদ আলী-সহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এসময় শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতা কর্মীদের কঠোরভাবে হুশিয়ার করে বলেন,বিএনপির কোনো সদস্য বা নেতা, কোন প্রকার মারামারি হানাহানি চাঁদাবাজি ও দখলবাজি এবং বিচার আচার করতে পারবে না।

সেই সাথে আরো বলেন, সরকারি টিসিবির চাউল ও বিভিন্ন পণ্য বন্ঠন করা যাবে না। এগুলো প্রশাসন করবে। যদি কোন নেতাকর্মীরা এ ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে বলে জানান।