দামুড়হুদায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে শনিবার দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কোমল পানি উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য না থাকা এবং কেনা সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকায় মেসার্স কালাম স্টোরের মালিক আবুল কালামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের সুগন্ধী ব্যবহার করার কারণে মেসার্স গাউছিয়া ফুডের মালিক হাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা ১৫০ বস্তা কোমল পানি ধ্বংস করা হয়।