মহেশপুরে কৃষকের দেড় বিঘা জমির ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর পৌর এলাকার বোলালিয়া গ্রামের মাঠে কৃষক আহসান হাবিরের দেড় বিঘা জমির ড্রাগন বাগান রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক আহসান হাবিব জানান, শুক্রবার রাতের যে কোনো সময় শত্রুতা করে আমার বোলালিয়া মাঠের দেড় বিঘা জমির ড্রাগন গাছগুলো কেটে দেওয়া হয়েছে।