চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানের কার্যালয় উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চৌগাছা কোটচাঁদপুর সড়কে কাঁচাবাজার সংলগ্ন মেইন সড়কের পাশে দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এই কার্যালয় উদ্বোধন করা হয়।
বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়ার সেলিম রেজা আওলিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।