ইমামদের সমাজেও দায়িত্ব পালন করতে হবে- গোলাম পরওয়ার

0

 

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধু মসজিদে নয়, ইমামদের সমাজেও দায়িত্ব পালন করতে হবে। দ্বীনের বিজয়ের জন্যে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই। দীর্ঘ ১৫ বছর এদেশে আলেম-ওলামাদের ওপর চরম জুলুম- নির্যাতন চালানো হয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অতীতে অনেক নবীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও জামায়াতের নেতাকর্মীসহ অসংখ্য আলেম-ওলামাকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে বিনা বিচারে হত্যা করা হয়েছে। দেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।

রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চাষি কল্যাণ ট্রাস্ট কার্যালয় চত্বরে ইমাম ও খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফুলতলা উপজেলা আমির আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী ও শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা গোলাম মোস্তফা আল মুজাহিদ, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মাওলানা সাইফুল হাসান খান, মুন্সি আব্দুস সামাদ, মুফতি নূও মোহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুস সবুর, মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা সেলিম রেজা, ইউপি সদ্য হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ। এরআগে তিনি মশিয়ালী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, যুগ্নিপাশা দাখিল মাদ্রাসার চত্বর ও দক্ষিণডিহি মন্ডপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।