লোহাগড়ায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় উপজেলা পর্যায়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ জসীম, সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদীউজ্জামান, বিএনপি নেতা টিপু সুলতান। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।