বাগেরহাটে আ. লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২
ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার
দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।