ফকিরহাটে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

0

 

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা॥ ফকিরহাটে কনকনে শীতে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। সোমবার উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস জানায়, চলতি শীত মৌসুমে শীতার্তদের মাঝে ১ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খান শহীদুল ইসলাম, এসএ কালাম, জালিস মাহমুদ, আনিস মোল্লা, হুমায়ুন কবির, আবু সাঈদ প্রমুখ।