পাইকগাছা পৌরসভায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কর্মশালা

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা পৌরসভার উদ্যোগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে আয়োজিত কর্মশালা উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পৌরসভার কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাহিন শোফেন,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার,এস আই শামীম ও প্রভাষক শহিদুল ইসলাম।