বাগআঁচড়ায় ক্রীড়া প্রতিযোগিতা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ বাগআঁচড়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। এছাড়াও শার্শা উপজেলা বিএনপি ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান পুরস্কার তুলে দেন।