ঝিকরগাছায় মসজিদে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছার পল্লীতে সোমবার ভোরে গাবুরাপুর মসজিদের অজুখানায় গলায় ফাঁস দিয়ে আফরোজা খাতুন (৫৫) আত্মহত্যা করেছেন।

তিনি পানিসাড়া ইউনিয়নের কুলিয়া গ্রামের মুনতাজ বিশ্বাসের স্ত্রী।

খবর পেয়ে সকালে ঝিকরগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে ওসি বাবলুর রহমান খান জানিয়েছেন।