রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই সিন্ডিকেটের চাপাতির কোপে ব্যবসায়ী বিল্লাল আহত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের কৈগর্দাসকাটির চরে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামালম কেনায় বাধা দেওয়ায় ঘের ব্যাবসায়ী বিল্লাল শেখ (৩৩)- কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত বিল্লাল খুমেক হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।
অভিযোগ, উপজেলার কৈগর্দাসকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে বিল্লাল শেখ গত ৮ জানুয়ারি বুৃধবার দুপুর ১ টার দিকে বাড়ি থেকে টাকা নিয়ে সাদা মাছের ঘের কিনতে বের হন। ওই সময় প্রতিপক্ষ কৈগর্দাসকাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল হামিদ ও একই গ্রামের সাবজেল ফকিরসহ তাদেও লোকজন ব্যবসায়ী বিল্লালের পথরোধ করেন। এ সময় তারা বলেন, তোর জন্যে আমরা ব্যাবসা করতে পারছি না। তুই থানা পুলিশকে খবর দিয়ে আমাদের ক্ষতি করছিস। তোকে আজ ছাড়বো না। এই বলে তারা বলেন, ওকে শেষ করে দে। এ সময় তার সাথে থাকা একই গ্রামের ইলিয়াসের ছেলে খায়রুলের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্যেশ্যে তার মাথায় কোপ দেওয়া হয়। এ সময় তাদের সহযোগী সন্ত্রাসী কাবেদুল, তহুর মোল্লা, বোরহান মোল্লা, ইয়াছিন গাজী, শাহাদাৎ গাজী, তহিদুল ফারাজী, বেল্লাল শেখ, জাহিদুল মোল্লা, কালা নুরোল, আলম সানা, আব্বাসসহ অজ্ঞাত সন্ত্রাসীরা দা, রড নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। সন্ত্রাসীরা বিল্লালকে মৃত ভেবে কৈগর্দাসকাটির সরকারি রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় বিল্লালের কাছে থাকা সাড়ে ৮ লাখ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেন।
আহত বিল্লালকে বুৃধবার দুপুরে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ৯ জানুয়ারি খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের বরাত দিয়ে তার ভাই মো. মনি জানিয়েছেন, সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায়, মাথার খুলি কেটে মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্লালের। তার শরীরের আঘাত গুরুতর হওয়ায় পেসাব ও মলদ্বার থেকে রক্ত বের হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল কেনাবেচার একাধিক সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, এ বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। স্বজনেরা মামলা করতে এলে আইনগত ব্যবস্থা নেবো।