অভয়নগরে বিএনপির কম্বল বিতরণ

0

স্টাফ রিপোটার, অভয়নগর(যশোর)॥ অভয়নগর থানার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় শংকরপাশা খেয়াঘাট এলাকার দলের অস্থায়ী কার্যালয় থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী সরদার,সাবেক দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন,, অভয়নগর থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম খান,শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ কবির,অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, অভয়নগর থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাসিম আল রিয়াজ, যশোর জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন রাজ,নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসিবুর রহমান শান্ত,নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম,থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন, মো. জাকারিয়া, সোহেল হোসেন প্রমুখ ।