ঝিকরগাছায় তারুণ্যের উৎসবের ফুটবলে কাশিপুরের জয়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় লাউজানী হাইস্কুল বনাম কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় লাউজানী হাইস্কুলকে ২-০ গোলের পরাজিত করে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। খেলার প্রথমার্ধে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সোহান হোসেন একাই ২টি গোল করে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে।
খেলার উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আমির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন, আবু হাসান প্রমুখ।