কোটচাঁদপুরে শিশু পার্কের জায়গায় মার্কেট নির্মাণ না করার দাবিতে মানববন্ধন

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদতা॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশু পার্কের জায়গায় পৌর মার্কেট নির্মাণের প্রতিবাদে রোববার সকালে ওই পার্কের রাস্তার পাশে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছে শহরবাসী। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিশু ও তাদের অবিভাবকরা।
এক ঘণ্টা চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান, সাধারণ সম্পাদক একে এম হামিদুল হক রিপন, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন, বদিউজ্জামান খান বদু, মনিরুজ্জামান শান্তি, পিণ্টু বিশ্বাস প্রমুখ।
মানববন্ধন শেষে শহরবাসীর পক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
বক্তারা বলেন, শিশুদের পার্ক ধ্বংস করে মার্কেট নিমাণের প্রক্রিয়া চলছে। আমরা এর প্রতিবাদ জানাই।