কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ  আটক ১ 

0
কয়রা (খুলনা) সংবাদদাতা ।। খুলনার কয়রায়  ৩৪ কেজি হরিণের মাংসসহ এক জনকে আটক করেছে পুলিশ।  আটক ইকবল মোড়ল পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দিন মোড়লের ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি)  সকাল ৮ টার দিকে উপজেলার কালনা বাজার থেকে মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানান কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক।
তিনি আরও জানান, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হরিণের মাংস কয়রা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অনুমতি নিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।