বাগআঁচড়ায় বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম স্মরণে দোয়া অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাগআঁচড়া বকুলতলায় পরিবারের নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠান হয়।
কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও বেলতলা বাজার কমিটির সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, মশিয়ার রহমান,আক্তারুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহম্মেদ,প্রচার সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।