ফকিরহাট প্রেস ক্লাবে সভাপতি ইয়াছিন ও সম্পাদক সৈয়দ আলী নির্বাচিত

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাট প্রেস ক্লাবে নির্বাচনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অ্যাড. কাজী ইয়াছিন সভাপতি ও শেখ সৈয়দ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি খান গোলাম মুর্শিদ, আমিরুল ইসলাম, সুমন কুমার দে, কোষাধ্যক্ষ রামিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল আকন, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ, নির্বাহী সদস্য এইচএম নাসির উদ্দিন, ফটিক ব্যানার্জী, খান আল আউয়াল মনি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে মোল্লা রাজু আহমেদ, আমিনুল ইসলাম, জয়নাল হোসাইন, আরিফুল ইসলাম, সহযোগী সদস্য, বাপন দত্ত, শেখ আল-আমিন।