ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসালামী উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে জামায়াতের উপজেলা শাখার আমির মাওলানা এ.বি.এম তৈয়াবুর রহমান মতবিনিময় সভায় সভপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন,জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলী মাসুম, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহসভাপতি আহসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য হাফিজুর রহমান, সাগর মল্লিক, এসএ কালাম, আজমল হোসেন, সৈয়দ জালিস মাহমুদ প্রমুখ।