ঝিকরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ রাজনৈতিক শোষণ থেকে মুক্তি, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজের ঐক্য তৈরি, স্বৈরাচার-ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝিকরগাছায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝিকরগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের পিতা নওশের আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেছিন মুর্শিদ, মুখ্য সংগঠক আল মামুন লিখন, মুখপাত্র ফহিম আল ফাত্তাহ, ঝিকরগাছা উপজেলা ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আসলাম উদ্দিন রবিন, আখি খাতুন, লিখন হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ।