নওয়াপাড়ায় দুইদিনের উদ্যোক্তা মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপড়ায় দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। অনলাইন বাজার নওয়াপাড়ার আয়োজনে শুক্রবার সকালে নওয়াপাড়া মডেল স্কুল মাঠে এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেলায় শতাধিক স্টলে নানা ধরনের খাবার ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী সুলভমূল্যে পাওয়া যাচ্ছে। এরমধ্যে সাদামাটা কফি হাউজ, নওয়াপাড়া কেক জোন, অভয়নগর হোমমেড ফুড কর্নার ও মিতার হেসেলে উপচেপড়া ভিড় দেখা গেছে।
অনলাইন বাজার গ্রুপের অ্যাডমিন আরিফা পারভিন এশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান, অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিয়াম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এডমিন মোহাইমনিুল ইসলাম মান্না।