বাঘারপাড়ায় বড়দিন উদযাপন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে। উপজেলার ঢেপখালী ‘চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনালে’র উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। বুধবার সকাল থেকে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের কার্যক্রম শুরু হয়। আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগতরা মেতে ওঠেন আনন্দে। দুপুরে যীশুর আগমনের কাহিনী বা জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢেপখালী ‘চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনালে’র সভাপতি রেভা. উত্তম কুমার মন্ডল। প্রধান আলোচক ছিলেন পালক সুশান্ত মন্ডল। প্রধান বক্তা ছিলেন পালক তাইজুল মোড়ল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন, এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল, এসআই সালাউদ্দিন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও দপ্তর সম্পাদক রাকিব হাসান। উপস্থিত ছিলেন রেভা. দিগন্ত মন্ডল, মাধবী মন্ডল, অনিক বিশ্বাস প্রমুখ। শেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।