চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের কম্বল বিতরণ কার্যক্রম শুরু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল কোঅর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেজ্ঞ ডা.সায়ীদ মেহবুব উল কাদির।
বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৮ ব্যাচের বন্ধু শরীফুজ্জামান শরীফ, ডা.ওয়ালিউর রহমান নয়ন ও প্রকৌশলী শামীমুর রহমান রুমেল।
উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, এমদাদ হোসেন, শারমিন দিলারা লুনা, মীর আশরাফ আলী, মহসিন আলী, এএসএম শাহজাহান ঝন্টু, সোহেল আহমেদ সজল, একরামুল হক, নাসির উদ্দীন, আব্দুল মজিদ, সব্যসাচী সাহা রাজু, হামিদুল ইসলাম, শফিকুল ইসলাম জিন্নাহ, মনোজ কুমার আগরওয়ালা, আহমদ তৌফিক এহসান বাবু, বিল্লাল হোসেন,মজিবুর রহমান, আমির খসরু, মোজাম্মেল হক নেন্টু, নাসির উদ্দীন, জাহাঙ্গীর, ইমরোজ মোল্লা, জহুরুল ইসলাম প্রমুখ।