ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ১৮৯ ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মুন্সি কামাল আজাদ পাননু ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রোববার নির্বাচন কমিশনার কাজী একরামুল হক আলম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহিদ-আলম প্যানেল পরাজিত হয়।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে জাহিদুল ইসলাম, আক্তারুজ্জামান ও জাহিদুজ্জামান মনা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, কোষাধক্ষ অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুজ্জামান লাকি ও কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদে যথাক্রমে আব্দুল ওয়াহেদ, সাজু আহম্মেদ দুলাল, মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, মহিউদ্দীন আহম্মেদ মোকিম, হোসেন আবু সাইদ, আজিজুল হক সান্ডি, ফারুক আহম্মেদ পান্না, আনিসুল হক, সৈয়দ সাইফুল ইসলাম রাজু, তাজুল ইসলাম খান, মহাম্মদ আলী ও কামরুল হাসান কামরান। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে ৩০৩ জন ভোটার মধ্যে ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।