বাঘারপাড়ায় কম্বল বিতরণ

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উদ্যোক্তা গ্রুপ ও এসআর এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা বাজারে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুর রহমান। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক এফএম আসলাম হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, উদ্যোক্তা গ্রুপের মালিক সুমন হোসেনসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। এদিন কয়েকশত গরীব ও মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়।