বাগেরহাটে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক

0

 বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন বাগেরহাট শহরের হাড়িখালি পশ্চিমপাড়ার আব্দুস সালাম শেখের মেয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) ও কুষ্টিয়া জেলা সদরের দহখোলা এলাকার মহিউদ্দিন শেখের ছেলে শেখ ফরিদ (২৫) ।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাড়িখাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।