নওয়াপাড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার অভয়নগর( যশোর) ॥ যশোরের অভয়নগরে যৌথবাহিনী সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৭টি তাজা গুলি ও ২টি ম্যাগজিন।
আটকরা হলেন উপজেলার নওয়াপাড়া গ্রামের বারিক শেখের ছেলে তরিক শেখ, শাহাজান খন্দকারের ছেলে মিজানুর রহমান, গোলাম মাওলার ছেলে মতিয়ার রহমান ও ধোপাদী গ্রামের মোজাফফর সরদারের ছেলে ফিরোজ আহমেদ।
অভয়নগর থানার ওসি ইমাদুল করিম জানান, চার জনকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।