হামিদপুর আল হেরা কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর হামিদপুর আল হেরা কলেজে রোববার দুপুরে মহান বিজয় দিবস, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আঞ্জুরুল হক খোকন।
অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সাবেক উপপরিচালক(ডিডি) এমদাদুল হক, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাকাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আশরাফ আলী। অনুষ্ঠানে ১০৮জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।