আজ কপিলমুনিতে ১২০তম ইছালে সওয়াব

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ আজ সোমবার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের ১২০তম বার্ষিক ইছালে সওয়াব অনুষ্টিত হবে। এ উপলক্ষে কোন প্রচার ছাড়াই হাজার হাজার মানুষের সমাগম ঘটবে নগর শ্রীরামপুর গ্রামে। দেশ বরাণ্যে আলেমরা উপস্থিত হয়ে মৃত ব্যক্তিদের জন্যে দোয়া ও ইসলামী আলোচনা করবেন। আয়োজক কমিটির সভাপতি আব্দুল মান্নান হাজরা ও সম্পাদক আব্দুস সাত্তার ফকির বলেন, সম্মিলিত এ ইছালে সওয়াব মাহফিল সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।