পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সভা অনুষ্ঠিত

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের সহযোগিতায় রোববার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেডের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, এন ইসলাম সাগর, অখিল কুমার সরকার, শ্যামাপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শাহিদা আক্তার, মানিক ভদ্র, সাবিনা ইয়াসমিন, বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ।