যশোরে ইউপি চেয়ারম্যান তুহিনসহ তিনজন আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন (৪৫)সহ আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে নাশকতা সৃষ্টির মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আটক তুহিন সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আটক অপর দুইজন হলো বেনাপোল পোর্ট থানার বারোপোতা কদমতলার মৃত আলাউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪০) এবং শার্শা উপজেলার বাগআচঁড়া গ্রামের মৃত একব্বর মন্ডল ওরফে ইয়াকুব্বর মন্ডলে ছেলে খায়রুল আলম (৪৫)।
পুলিশ জানিয়েছে, গত ১৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামকস্থানে নাশকাত সৃষ্টি করে। তারা বোমবাজি করে সাধারণা মানুষের চলাচলে বাঁধা দেয়। এই ঘটনায় থানায় মামলা হয়। এই মামলার সন্দিগ্ধ আসামি তুহিনকে বৃহস্পতিবার রাতে তালবাড়িয়া বাজার থেকে আটক করা হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়েছে।