যশোরে মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির ভোটগ্রহণ সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল গণনা চলছিল।

মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে ৫২ জন নেতৃত্ব প্রত্যাশীয় প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ৫০ জন এবং বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে আর এন রোডস্থ সমিতির কার্যালয়সহ গোটা এলাকা প্রার্থী ও ভোটারদের পদচারণা দিনভর মুখরিত ছিল।

নির্বাচন কমিশনের প্রধান অ্যাড, মো. ইসহক জানান, বৃহস্পতিবার বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দুটি প্যানেল থেকে ৫০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন রয়েছেন। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।