ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মনিরামপুরে দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মঙ্গলবার যশোরের মনিরামপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, মোহাম্মদ মুছা, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ, ছাত্র সমন্বয়ক ফয়সাল মাহমুদ, তাসনিম হাসান বর্ষা প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস ও সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক।