শালিখায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহারিন সুলতানা,সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, পল্লীবিদ্যুতের ডিজি এম আলমগীর হোসেন, ইউডিএফ কর্মকর্তা ইবাদ আলী,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক লিয়াকত আলী শিকদার, সেক্রেটারি শাহিনুর রহমান প্রমুখ।