ঝিকরাছায় সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির পরিচিতি সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছা সম্মিলনী মহিলা কলেজের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আহসানুর রহমান।  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর জামায়াতের আমীর ও পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার, কলেজের সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু, ইয়াসমিন সুলতানা । অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাজী মাওলানা ইদ্রিস আলী।