সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলা করতে হবে, শার্শায় বিএনপি নেতৃবৃন্দ

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন ব্যক্তিরা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। সমাজের আনাচে কানাচে স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা বসে আছে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে এদেরকে মোকাবিলা করতে হবে। তিনি শনিবার বিকেলে নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু।
অন্যান্যের বক্তব্য রাখেন, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ খান ও যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন প্রমুখ।