ঝিকরগাছায় বিএনপি নেতা জাহিদ হাসানের মায়ের ইন্তিকাল

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের মা জোহরা বেগম (৯০) শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিন দুপুর ১২টায় কায়েমকোলা ঈদগাহে নামাজে জানাজা শেষে কায়েমকোলা গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এদিকে বিএনপি নেতা জাহিদ হাসানের মায়ের মৃত্যুর খবর পেয়ে মরহুমের বাড়িতে যান এবং জানাজায় অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন সুজন, আরমান হোসেন কাকন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।