হরিণাকুন্ডুতে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দুর্লভপুর মাঝপাড়া গ্রামে মোহাম্মদ হাসানুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে রাতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ির একটি মোটরসাইকেল, সেলাই মেশিন ও কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ওই গ্রাম থেকে রবিউল মন্ডল নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে হরিণাকুন্ডু থানা পুলিশ। এরপর ওই বাড়ি থেকে নাটোরের বড়াই গ্রাম থানার অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার ও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জের ধরে রবিউলের পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থক গ্রামের পারুল মন্ডল ও মাসুদ পার্শবর্তী বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামানের বাড়িতে হামলা করে ভাঙচুর করে।
এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামানের স্ত্রী সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাদের জমির পাশের তিনটি মেহগনি গাছ প্রায় ১৬ দিন আগে কাটা হয়েছিল। পরে এই কাটা গাছ আনতে গেলে মোহাম্মদ হাসানুজ্জামানকে বাধা দেয় রবিউল ম-ল, পারুল মন্ডল, মাসুদ পাতাসহ আরও অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাঁদা না পেয়ে রাতে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।