ঝিনাইদহে টমেটোর ক্ষেত কেটে সাক্ষ্য দেওয়ার প্রতিশোধ!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামে এক কৃষকের ৪০ শতক ক্ষেতের টমেটো বিনষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা। শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের জিকে তলার মাঠে এ ঘটনা ঘটিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুস সামাদ জানান, মাঠে তিনি ৪০ শতক জমিতে টমোটোর আবাদ করেছিলেন। গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো ক্ষেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে। গাছের জন্য দেওয়া মাচা কেটে দিয়েছে। এতে গাছগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী কৃষক শাহ মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, গ্রামে কারো সাথে তার কোনো শত্রুতা নেই। তবে তিনি কয়েকদিন আগে একটা দুর্ঘটনার সালিশে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি ধারণা করছেন গ্রামের ঝন্টু ম-লের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় তিনি এই ক্ষতি করেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসল নষ্টের ব্যাপারে শুনেছি। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।