ফকিরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে বৈলতলী এলাকা থেকে আব্দুল রাকিব মোড়ল (৩৫) নামে একবছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল রাকিব মোড়ল উপজেলার বৈলতলী গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশের একটি দল বৈলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রাকিব একটি মাদক মামলায় একবছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।